ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দু’দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ১২:২৭ পিএম

বগুড়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী মানবসেবামূলক কর্মসূচির শুভ সূচনা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে বগুড়ার মোকামতলা উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার অসহায় ও দুস্থ ২ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান এবং ছানি অপারেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

শনিবার (২৪ অক্টোবর) সকালে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ব্যারিস্টার জাইমা রহমান সবসময় সাধারণ মানুষের সেবা ও কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেন। তাঁর জন্মদিন উপলক্ষে কোনো জাগজমকপূর্ণ আয়োজনের চেয়ে অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। মানবসেবার মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতেই মীর শাহে আলম ফাউন্ডেশন এই বিশেষ চিকিৎসাসেবার উদ্যোগ গ্রহণ করেছে।’

 

চিকিৎসা শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দিনব্যাপী রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, চশমা প্রদান এবং ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করেন। আয়োজক সংস্থা থেকে জানানো হয়, দুই দিনব্যাপী এই কর্মসূচির অধীনে তালিকার অন্তর্ভুক্ত সকল রোগীর ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হবে। স্থানীয় সাধারণ মানুষ ও সেবাগ্রহীতারা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক দল এবং হাজারো সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর