ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

দহগ্রাম সীমান্তে আবারও বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা এলাকায় উত্তেজনা বিরাজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৫২ পিএম

লালমনিরহাটে জেলা পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শুন্য রেখায় আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করতে গেলে বিজিবির বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিএসএফ। এমন ঘটনায় সীমান্তে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 


সোমবার (১৭ফেব্রুয়ারি) সকাল থেকে ভারত–বাংলাদেশ সীমান্তের দহগ্রাম সর্দারপাড়া এলাকায়  শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতের পশ্চিমবঙ্গ ৬-বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা। এসময় স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করে।এসময়  বিএসএফ কাজ বন্ধ করে চলে যায়।


রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বলেছি। তারা কাজ বন্ধ করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর