ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৪:০৯ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (১২) নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন মহাসড়কে রাস্তা পারাপার বা কোনো কারণে অবস্থানকালে অজ্ঞাত একটি গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে দুজনই গুরুতর আহত হন।


খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।


এদিকে গুরুতর আহত তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে নয়টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


নিহত বাবা ও ছেলের গ্রামের বাড়ি শেরপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকায়। তাঁরা গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ চৌরাস্তা এলাকায় মিজান নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, পুলিশ দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। নিহতের পরিবারের সাথে কথা বলে এবং যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ সম্পর্কিত আরো খবর