ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু: দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:০৬ পিএম

 সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে হাঁস-মুরগি রক্ষায় শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আফরোজা খাতুন (২৭) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর আট বছরের শিশুসন্তানসহ প্রতিবেশী এক শিশু গুরুতর আহত হয়েছে। বর্তমানে আহত দুই শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।


শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা খাতুন ওই গ্রামের মো. শামীম হোসেনের স্ত্রী।


স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বসতবাড়ির হাঁস-মুরগিকে শিয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে বৃহস্পতিবার রাতে খোয়ারের দরজায় জিআই তার পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন গৃহবধূ আফরোজা খাতুন। পরদিন শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর ৮ বছর বয়সী ছেলে খোয়ারের দরজা খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়ে।


ছেলের চিৎকার ও বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান মা আফরোজা খাতুন। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও বিদ্যুতায়িত হন। পরবর্তীতে তাঁদের বাঁচাতে এগিয়ে এলে প্রতিবেশী আরেক শিশুও ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।


একপর্যায়ে বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। পরবর্তীতে সংজ্ঞাহীন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই আফরোজা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত দুই শিশুকে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহতের স্বজন ও স্থানীয় কলেজ শিক্ষক মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতের ফাঁদে জড়িয়ে এই করুণ ঘটনা ঘটেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।


এদিকে এ ঘটনা প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহআলম জানান, এ ধরনের কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত পুলিশকে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি।


এ সম্পর্কিত আরো খবর