ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:২৫ পিএম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি পোশাক কারখানার ভেতরে থাকা কার্টুন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে।


শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় অবস্থিত 'সুপ্রিম গার্মেন্টস'-এর কার্টুন কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে সারাবো, ডিবিএল ও মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় বেলা ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুনে কারখানার ভেতরে সংরক্ষিত বিপুল পরিমাণ কার্টুন ও পোশাক তৈরির সুতা পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।


তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি ডাম্পিং ও নির্বাপণ কাজ শেষ হওয়ার পর সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


এ সম্পর্কিত আরো খবর