ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

সেন্টমার্টিন ভ্রমণের দুয়ার খুলছে ১ নভেম্বর


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৪:১৮ পিএম

দীর্ঘদিন পর্যটক যাতায়াত বন্ধ থাকার পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। রবিবার (২৫ অক্টোবর) আয়োজিত পর্যটন গমন বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় সর্বসম্মতিক্রমে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সময়সীমায় পর্যটকরা প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণ ও অবস্থান করতে পারবেন। সেন্টমার্টিনের পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় পর্যটন খাত ও পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিদিন যাতায়াতকারী পর্যটকের সর্বোচ্চ সীমা পূর্বে নির্ধারিত ২ হাজারের পরিবর্তে বৃদ্ধি করে সাড়ে ৩ হাজার করা হয়েছে।


একই সঙ্গে সেন্টমার্টিন দ্বীপে রাত্রিকালীন অবস্থানের ওপর যে পূর্ববর্তী সাময়িক নিষেধাজ্ঞা ছিল, তা-ও আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সভা। এর ফলে পর্যটকরা দ্বীপে রাত্রিযাপনসহ পূর্ণাঙ্গ ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন।


পর্যটন খাতের ব্যবসায়ীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। দীর্ঘ সময় পর জাহাজ চলাচল এবং দ্বীপে পর্যটক যাতায়াত শুরু হতে যাওয়ায় গতি ফিরবে সেন্টমার্টিনের অর্থনীতিতে। তবে দ্বীপে ভ্রমণকালে পর্যটকদের পরিবেশগত নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।



এ সম্পর্কিত আরো খবর