ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

চুয়াডাঙ্গায় ১৫ দুঃস্থ ও প্রতিবন্ধীর মাঝে অনুদানের চেক বিতরণ


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৯ পিএম

চুয়াডাঙ্গা প্রতিনিধি 
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চুয়াডাঙ্গায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে মোট ১৫ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। অনুদানপ্রাপ্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারজন এবং আলমডাঙ্গা উপজেলার ১১ জন বাসিন্দা রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

চেক বিতরণকালে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, চুয়াডাঙ্গার দুঃস্থ, অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের সামাজিক নিরাপত্তা ও পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সরকারের এই বিশেষ অনুদান। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার প্রকৃত অসহায় ১৫ জন ব্যক্তিকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি তথা জিডিপি বৃদ্ধি করতে হলে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা জরুরি। এ ধরনের মানবিক সহায়তার মাধ্যমে অসহায় মানুষের দুঃখ-কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব। ভবিষ্যতে এই তহবিল থেকে আরও অনুদান পাওয়া গেলে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত হকদারদের মধ্যেই তা বিতরণ করা হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনের এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।



এ সম্পর্কিত আরো খবর