ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বরাট ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওয়াসফি ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ সময় : ৫:৫৯ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

গ্রামীণ ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে আয়োজিত জমকালো এক ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে সম্পন্ন হলো রাজবাড়ীর বরাটের ক্রীড়ামোদী মানুষের আনন্দঘন একটি দিন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনালে নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ের হাসি হেসেছে ওয়াসফি ওয়ারিয়র্স। হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতিতে এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।


রাজবাড়ীর সদর বরাট ইউনিয়নের বরাট একতা ক্লাব আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ওয়াসফি ওয়ারিয়র্স দল ১-০ গোলের ব্যবধানে শক্তিশালী মিরাজ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর বরাট বাজার সংলগ্ন বরাট একতা ক্লাবের নিজস্ব মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনার এই ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সহস্রাধিক ফুটবলপ্রেমী দর্শক।


ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বরাট একতা ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমানের চমৎকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কে. এ সবুর শাহীন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাট ইউপি চেয়ারম্যান ও বরাট ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী সামসুদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিরাজ আলী শেখ, বরাট একতা ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী খান, বরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেছের আলী খান এবং বরাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হকসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের কার্যনির্বাহী কর্মকর্তাবৃন্দ।


পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের এই গম্ভীর আয়োজনে সভাপতিত্ব করেন বরাট একতা ক্লাবের সভাপতি ও বরাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বিশ্বাস (সাচ্চু)।


টুর্নামেন্টের সার্বিক সফল পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদার, সেলিম শেখ, শিপন মোল্যা, শাহিন আব্দুল্লাহ, মিনাল সরদার, চঞ্চল হুসাইন, জুলহাস মৃধা, আকাশ সরদার, কামরুল ইসলাম, সাকিব হোসেন, ওহিদ খান ও জয়। চমৎকার এই টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।


এ সম্পর্কিত আরো খবর