ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

চরম দুর্ভোগে এলাকাবাসী

কুমিল্লায় দেড় বছর ধরে সংস্কারহীন উত্তর চর্থা-মুন্সেফ বাড়ি সড়ক


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ সময় : ৬:১২ পিএম

মোহাম্মদ বাকী অনিক , কুমিল্লা  প্রতিনিধি

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্রে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ দেড় বছর ধরে চরম অবহেলা ও সংস্কারের অভাবে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। খানাখন্দ আর বড় বড় গর্তে ভরা এই সড়কটিতে প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকা পানিতে পথচারী ও যানবাহনকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে চলা এই জনদুর্ভোগ নিরসনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।


কুমিল্লা নগরীর উত্তর চর্থা থেকে মুন্সেফ বাড়ি সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে পরিপূর্ণ। প্রায় দেড় বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও সড়কটি পুনর্নির্মাণে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রতিদিন এই পথে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও পথচারীদের।


সরেজমিনে ঘুরে জানা গেছে, গত ২২ অক্টোবর বেলা ৩ ঘটিকায় এই বেহাল দৃশ্যের স্থির চিত্র ধারণ করা হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় ভাঙাচোরা অংশ ও অসংখ্য খানাখন্দের কারণে স্বাভাবিক যান চলাচল মারাত্মভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য ছোট ও মাঝারি যানবাহন চালকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। সড়কটির এমন ঝুঁকিপূর্ণ ও বেহাল অবস্থার কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।


স্থানীয়দের গুরুতর অভিযোগ, বিগত দেড় বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংস্কার কিংবা পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে চোখে পড়ছে না। জনসাধারণের দৈনন্দিন যাতায়াতকে সহজ করার পরিবর্তে সড়কটির এমন স্থবির অবস্থা এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক কোনো প্রয়োজনীয় উদ্যোগ নেননি। বারবার অভিযোগ জানানোর পরও সড়কটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।


ভুক্তভোগী এলাকাবাসীর তীব্র প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত সড়কটির বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। দীর্ঘদিনের এই অবর্ণনীয় জনদুর্ভোগের অবসান ঘটিয়ে উত্তর চর্থা–মুন্সেফ বাড়ি সড়কটি অবিলম্বে সর্বসাধারণের চলাচল উপযোগী করে তুলতে সংশ্নিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।


এ সম্পর্কিত আরো খবর