ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

তাড়াশে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদযাপন, সেমিনার ও পুরস্কার বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৭:১৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ ও বর্ণাঢ্য কর্মজীবনকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, বিশেষ সেমিনার এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা কৃষি কর্মকর্তা শমিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব মো. আব্দুল বারিক খন্দকার এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


সেমিনারে মূল আলোচনায় বক্তারা জাতীয় কবির সাহিত্য ও দর্শনের নানা দিক তুলে ধরে বলেন, "কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য ও আদর্শ আমাদের চিরকাল সব ধরনের অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শক্তি জোগায় এবং মানবতার পক্ষে কাজ করতে গভীরভাবে অনুপ্রাণিত করে।" আলোচনা সভা ও সেমিনার শেষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের সফল সমাপ্তি ঘটে।


এ সম্পর্কিত আরো খবর