ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নড়াইলে 'নভেরা লার্নিং হাব’ প্রকল্পের স্কুল ক্লিনিং প্রোগ্রাম উদ্বোধন


  • আপলোড সময় : শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

নড়াইল প্রতিনিধি
 
নড়াইলে বিভিন্ন কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে চালু হলো বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগ। এই যৌথ উদ্যোগে বাস্তবায়িত হতে যাচ্ছে ‘নভেরা লার্নিং হাব’ নামক একটি এডুকেশন প্রকল্প।  
​
সকাল ১১টায় সদর উপজেলার আগদিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আগদিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।  
 
​উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে স্কুল ক্লিনিং প্রোগ্রাম, ক্যাম্পাস ও টয়লেট পরিচ্ছন্নতা অভিযান, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার, বৃক্ষরোপণ, আইন সহায়তা ক্যাম্পেইন এবং নতুন সদস্য সংগ্রহসহ নানা কর্মসূচি পালিত হয়।  

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ‘ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব এডভোকেট আবু বক্কর ছিদ্দিক, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম শিকদার, সংগঠনের সহ-সভাপতি এড. হুমায়ুন কবির, নারী ও শিশু সহায়তা সেলের প্রধান সমন্বয়ক এড. সুপ্রাণ হক, সদস্য এড. কবির আহমেদ, ঢাকা উত্তরের সভাপতি আরিফা খানম সুবর্ণা, সাধারণ সম্পাদক শিপ্রা সেন, স্বেচ্ছাসেবক আবু তাহের পল্লবসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

 
​অনুষ্ঠানে ‘ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এডভোকেট আবু বক্কর ছিদ্দিক বলেন, “আমরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্য রক্ষার্থে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণ করা হচ্ছে।”



এ সম্পর্কিত আরো খবর