ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

জামায়াতের লংমার্চফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ২০


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫৫ এএম

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চ শেষে ফেরার পথে সাতক্ষীরার তালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় নেতাকর্মীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত ২০ জন জামায়াত-শিবির কর্মী আহত হন।


শনিবার (৩১ অক্টোবর) রাত আটটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা সত্তোরোর্ধ্ব আব্দুল খালেক।


পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় পথচারী আব্দুল খালেক মারাত্মক আহত ও পরবর্তীতে নিহত হন। এ সময় লংমার্চ থেকে ফেরা জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসটি তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে।


দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।


খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।


জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, পথচারীকে রক্ষা করার চেষ্টা করতে গিয়েই বাসের চালক নিয়ন্ত্রণ হারান, যার ফলে তাদের বহু নেতাকর্মী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর