ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

খুলনায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ১০:০২ এএম

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দারোগাপাড়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো চাপাতির কোপে শহিদুল (৩৫) নামে এক যুবক নির্মমভাবে নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে কাশেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শহিদুল বুড়ো মৌলভির দরগা এলাকার বাসিন্দা মাহাতাব শেখের ছেলে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দারোগাপাড়া এলাকার নির্জন সড়কে রক্তভেজা অবস্থায় শহিদুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে শহিদুলের মাথায় মারাত্মকভাবে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে, নিহত শহিদুলের বিরুদ্ধে পূর্বের সাতটি মাদক মামলা এবং একটি হত্যা মামলা রয়েছে।

 

ওসি আরও বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়া স্থানটি নির্জন হওয়ায় অপরাধীদের শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উন্মোচনে পুলিশ ইতোমধ্যে নিবিড় তদন্ত শুরু করেছে।


এ সম্পর্কিত আরো খবর