ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

প্রধানমন্ত্রীর নজরে টাঙ্গাইলের বাবুপুরের মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যুগান্তকারী ঘোষণা


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৫:১১ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দাদের নিজেদের অর্থায়নে খেলার মাঠ ক্রয়ের প্রশংসনীয় উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশের আরও জমি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রয় করে গ্রামবাসীকে উপহার দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ১ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।


সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বাবুপুরবাসীর এই অনন্য উদ্যোগের ভিডিও ফুটেজটি গতকালই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


প্রধানমন্ত্রীর এই বিশেষ ইচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন, বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের ডিসি ও দেলদুয়ারের ইউএনও-র সাথে যোগাযোগ করতে বলা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছাকে বাস্তবায়ন করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ওই গ্রামবাসীর পাশে থেকে একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ উপহার দেওয়া যায়।


প্রায় সাড়ে তিন হাজার মানুষের জনবহুল বাবুপুর গ্রামে এতদিন শিশু-কিশোরদের খেলাধুলার কোনো স্থায়ী মাঠ ছিল না। গ্রামের তরুণ ও উদ্যোক্তাদের উদ্যোগে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত চাঁদায় ৬০ শতাংশ জমি কিনে সম্প্রতি মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের পর তা সরকারের নীতিনির্ধারক মহলের দৃষ্টি কাড়ে। সংবাদ সম্মেলনে এডিসি জেনারেলের পেশ করা প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার সামগ্রিক বাজেট ও সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে দ্রুত কাজ শুরুর ঘোষণা দেওয়া হয়।


মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুপ্রেরণা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সারা দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়বে এবং বাবুপুরের মতো জনসম্পৃক্ততার মাধ্যমে খেলাধুলার সুস্থ পরিবেশ গড়ে উঠবে বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।


এ সম্পর্কিত আরো খবর