ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ঈশ্বরদীতে শিশু ধর্ষণচেষ্টাকারীর গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৯:১৯ পিএম

পাবনার ঈশ্বরদীতে ৫ বছর বয়সী এক শিশুকে নির্মম ধর্ষণচেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনতা। রোববার (১ নভেম্বর) সকালে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাকালব্যাপী এই প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত হাজারো মানুষ অভিযুক্ত অপরাধীকে অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের অভিযুক্ত মোবারক হোসেন যেন কোনোভাবেই রাজনৈতিক প্রভাব ও পরিচয় খাটিয়ে ছাড় না পেতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি মোবারককে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনকে আল্টিমেটাম ঘোষণা করা হয়। অন্যথায় ঈশ্বরদীজুড়ে আরও কঠোর ও রাজপথ অবরোধের মতো তীব্র আন্দোলন গড়ে তোলার কড়া হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সংহতি জানিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শিশুটির পিতা আমিরুল ইসলাম, মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান, প্রভাষক নজরুল ইসলাম মুকুল, কিণ্ডারগার্টেন স্কুলের পরিচালক আশিক মণ্ডল, প্রধান শিক্ষক সুমনা আকন্দ, বিএনপি নেতা শফি মণ্ডল, শরিফুল ইসলাম, রুহুল আমিন বাবলু, শাহনাজ পারভীন মাহফুজা, মাফরুহা পারভীন চামেলী, যুবদল নেতা হেদায়েতুল ইসলাম অনিক এবং কৃষক দল নেতা আবু তালেব জোয়ার্দ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে লিচুবাগানে নিয়ে পোশাক খুলে ধর্ষণের চেষ্টা চালায় মোবারক হোসেন। পরবর্তীতে শিশুটির পরিবার ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, ভুক্তভোগীর বাবার করা মামলার ভিত্তিতে আসামি মোবারককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিমের অভিযান জোরদার করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর