ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

গাজীপুরে পুলিশের তিন গাড়িতে আগুন, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৫৭ পিএম

পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলনে উত্তাল গাজীপুর। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ চলাকালে পুলিশের তিনটি গাড়িতে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের যৌথ অভিযানে ধাওয়া-পাল্টাধাওয়ার পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় এই সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, কোনাবাড়ী এবং কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকেরা। ধীরে ধীরে এই আন্দোলন তীব্র সংঘর্ষে রূপ নেয়। সকাল ১১টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেয়। এ সময় আন্দোলনকারীদের ছিটকে দেওয়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন। শ্রমিকদের প্রতিহত করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।


দুপুর গড়ালে নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে কঠোর অবস্থান নেন। এ সময় পুলিশের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং মহাসড়কে চলাচলকারী অন্যান্য অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা সড়কের ওপর কাঠ ও বাঁশের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কাশিমপুর এলাকাতেও পুলিশের গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানায় আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।


এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসাইন জানান, দুপুরের দিকে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা দ্বিমুখী অভিযানে নামলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর