ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

কোম্পানীগঞ্জে মিলল গ্যাস, ২০ বছর উত্তোলনের পরিকল্পনা


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অনুসন্ধান কূপ খনন করে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সন্ধান মেলা এই কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে।


সোমবার উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে আনুষ্ঠানিকভাবে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, এই কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।


বাপেক্স সূত্রে জানা যায়, সরকার ও সংস্থার নিজস্ব অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে বাপেক্সের ‘বিজয়-১০’ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই খনন কাজ শুরু হয়েছিল। ভূগর্ভের প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত সফল খনন সম্পন্ন করার পর দুটি পৃথক জোনে এই গ্যাসের সন্ধান মেলে।


পরিকল্পনা অনুযায়ী, উক্ত কূপটি থেকে আগামী ২০ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করা যাবে। বর্তমান ভোক্তা পর্যায়ের বাজার দর হিসাবে এই গ্যাসের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা।


সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান গ্যাস পাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপে অন্যান্য পদার্থের উপস্থিতি রয়েছে কি না তা নিশ্চিত হতে পরবর্তী ১৫ দিনব্যাপী প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম চালানো হবে।


কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, এই আবিষ্কার দেশের সামগ্রিক জ্বালানি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। অন্যদিকে, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গ্যাসের এই সন্ধান দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।


এ সম্পর্কিত আরো খবর