ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৩৪ এএম

গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। আন্দোলন ঘিরে অরাজকতা ও সহিংসতা রুখতে জেলাজুড়ে বিজিবির প্লাটুন সংখ্যা বাড়ানোর পাশাপাশি মাঠে নামানো হয়েছে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় মোতায়েনকৃত বিজিবির সংখ্যা ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। এছাড়া মাঠে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জনে উন্নীত করা হয়েছে।


তিনি আরও জানান, আন্দোলনের সুযোগ নিয়ে যাতে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি বা সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়, সেজন্য পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা মাঠে টহল দিচ্ছেন। পাশাপাশি পুলিশ ও শিল্প পুলিশের অন্যান্য সদস্যরাও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।


এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ করার চেষ্টা চালান বিক্ষুব্ধ শ্রমিকেরা। তবে শিল্প পুলিশ ও বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে আন্দোলনকারীরা সড়কে দীর্ঘ সময় অবস্থান নিতে পারেননি। আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া ও হস্তক্ষেপে সড়ক থেকে শ্রমিকেরা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর বিভিন্ন কারখানায় দলবদ্ধভাবে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে।


গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসেন নিশ্চিত করেছেন যে, মৌচাকে মহাসড়ক অবরোধের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে গুরুত্বপূর্ণ সব মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।


উল্লেখ্য, বকেয়া বেতন ও ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ পরিচালনা করছেন। এই আন্দোলনের জের ধরে বিগত দিনগুলোতে পুলিশ বক্স, পুলিশের টহল গাড়ি এবং একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ বহু লোক আহত হয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন বিশৃঙ্খলাকারীকে আটক করেছে পুলিশ এবং নিরাপত্তার স্বার্থে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর