ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

উচ্ছেদের পরও দখলমুক্ত হচ্ছে না কুমিল্লা টমছমব্রিজের ফুটপাত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬ সময় : ৫:০৯ পিএম

মোহাম্মদ বাকী অনিক , কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার টমছমব্রিজে ফুটপাতজুড়ে আবারও অবৈধ ফলের দোকান, উচ্ছেদের পরও দখলমুক্ত হচ্ছে না সড়ক।আজ ৩ নভেম্বর বেলা তিনটার দিকে গণমাধ্যম কর্মী ফুটপাতের এই স্থির চিত্রটি গ্রহণ করেন। 


কুমিল্লা নগরীর অন্যতম ব্যস্ত এলাকা টমছমব্রিজে সড়কের পাশের ফুটপাতজুড়ে আবারও বসেছে অবৈধ ফলের দোকান। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পরিচালনার পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুনরায় ফুটপাত দখল করে দোকান স্থাপন করেছেন ফল বিক্রেতারা। এতে ফুটপাত দিয়ে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি সড়কে সৃষ্টি হচ্ছে যানজট ও জনদুর্ভোগ।


সরেজমিনে দেখা যায়, টমছমব্রিজ এলাকার সড়কের পাশের ফুটপাতের বড় একটি অংশজুড়ে বিভিন্ন ধরনের ফলের দোকান বসানো হয়েছে। দোকানের পসরা ও ফলের ঝুড়ি ফুটপাত ছাড়িয়ে সড়কের অংশেও চলে আসছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।


অন্যদিকে, নগরবাসীর দাবি, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। সেখানে অবৈধ দোকানপাট বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও মানবিকভাবে বিবেচনা করা প্রয়োজন।


সচেতন মহলের মতে, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থানে বিকল্প ব্যবসার ব্যবস্থা করা জরুরি। এতে একদিকে যেমন পথচারীদের চলাচল নির্বিঘ্ন হবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।


নগরবাসীর প্রত্যাশা, কুমিল্লা সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে টমছমব্রিজ এলাকার ফুটপাত দখলমুক্ত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


এ সম্পর্কিত আরো খবর