ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় প্রতিবন্ধীসহ দুজনকে নির্মমভাবে হত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬ সময় : ৫:৪২ পিএম

যশোর প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলার মাগুরখালী এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। পরকীয়ার অবৈধ সম্পর্ক হাতেনাতে দেখে ফেলায় শারীরিক প্রতিবন্ধীসহ দুজনকে নৃশংসভাবে হত্যার দায়ে জেসমিন বেগম (৩৮) ও মোস্তফা কামাল (৪৫) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা কাঁচিও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক সাংবাদিকদের সামনে হত্যাকাণ্ডের এই বিস্তারিত রহস্য তুলে ধরেন।


পুলিশ জানায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানি জমির সেচ মেশিনের আশপাশ থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে আলেক নূর ইসলাম ও মাজেদা নামের দু’জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা পিবিআই ও স্থানীয় থানার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করেন এবং নিহতের মেয়ে সাবিনা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


তদন্তে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, ৪-৫ মাস ধরে আসামি জেসমিন বেগম ও মোস্তফা কামালের মধ্যে অবৈধ পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। ঘটনার দিন মাঠে ঘাস কাটতে গিয়ে নিহত মাজেদা ও আলেক নূর তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এবং মাজেদা বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বলেন। এই ঘটনা জানাজানির ভয়ে আসামিরা অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের কৌশলে ঘেরের পাশে নিয়ে যান।


পরবর্তীতে মোস্তফা কামাল তার হাতে থাকা দেশীয় অস্ত্র (পাসনি) দিয়ে আলেক নূর ইসলামের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করেন। একই সময়ে অপর আসামি জেসমিন বেগম নিহত মাজেদার ওড়না দিয়ে তার গলায় পেঁচিয়ে ফাঁস দেন। শারীরিক প্রতিবন্ধী আলেক নূর গুরুতর আঘাত পেয়ে সেলো মেশিনের পুরোনো গর্তে পড়ে যান। আর মাজেদা তখনও বেঁচে আছেন বুঝতে পেরে নৃশংস ঘাতকরা কাঁচি দিয়ে তার তলপেটে ও পায়ে উপর্যুপরি আঘাত করে নিশ্চিত মৃত্যু নিশ্চিত করে একই গর্তে ফেলে দেয়। হত্যাকাণ্ডের পর আলেক নূরের গামছা দিয়ে মরদেহ ঢেকে দেওয়া হয় এবং ব্যবহৃত কাঁচি পানিতে ধুয়ে আলামত গোপনের চেষ্টা করা হয়।


পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ও নিবিড় গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত সোমবার দুজনকে পৃথক স্থান থেকে গ্রেফতার করে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর