ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ১১:২৩ এএম

ন্যূনতম বেতন বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার প্রবেশদ্বার সাভার। বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার কারণে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী ও যানবাহন চালক।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা সংগঠিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। একপর্যায়ে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা সকালে প্রথমে কর্মস্থলে যোগ দিলেও কিছুক্ষণের মধ্যে তারা কারখানা থেকে বাইরে বেরিয়ে আসেন। এরপর সবাই একজোট হয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন।


আন্দোলনরত শ্রমিকেরা তাঁদের দাবির কথা তুলে ধরে জানান, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিদ্যমান সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরিতে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। এই পরিস্থিতিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেআইনিভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা অবিলম্বে বন্ধ এবং অযৌক্তিকভাবে শ্রমিক ছাঁটাই বাতিলের দাবিতে তাঁরা এই রাজপথ অবরোধ কর্মসূচি পালন করছেন।


খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা তাঁদের ৩ দফা দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কজুড়ে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর