ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় শিক্ষার্থীর মরদেহ


ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আদনান

  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৪:০১ পিএম

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আদনান নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আদনান প্রতিষ্ঠানটির পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার সকালে কলেজ সংলগ্ন একটি পুকুর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভারতের জম্মু ও কাশ্মীর এলাকার বাসিন্দা ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ অক্টোবর আদনান তাঁর মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা অনেকটা জোর করেই তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন। পরবর্তীতে গত ২ নভেম্বর রাতে তিনি কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে কলেজ কর্তৃপক্ষ এবং তাঁর মা বুড়িচং থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) দায়ের করেন। ডায়েরির পর পুলিশ আশেপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে।


বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, বুধবার সকালে কলেজ সংলগ্ন একটি পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় কলেজ কর্তৃপক্ষ এবং নিহতের মা উপস্থিত হয়ে মরদেহটি আদনানের বলে নিশ্চিত ও শনাক্ত করেন।


পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি গ্রহণ করেছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি ঘিরে সহপাঠী ও কলেজ প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।


এ সম্পর্কিত আরো খবর