ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নড়াইলে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচা খুন


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৪:০৬ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপুরি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে চাচা হাসানুর শেখ (৪০) নৃশংসভাবে খুন হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের হত্যা শেখের ছেলে। মর্মান্তিক এই ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চরম শোকের মাতম চলছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুপুরি গাছে পানি দেওয়া নিয়ে হাসানুর শেখের সঙ্গে তাঁর পরিবারের সদস্য মামুন শেখ, আরমান শেখ (পিতা: হাসদেল শেখ) ও হাসদেল শেখসহ (পিতা: জব্বার শেখ) প্রায় ৭ থেকে ৮ জনের বাগবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মামুন শেখ হুট করেই দেশীয় ধারালো অস্ত্র (ভেলা) দিয়ে হাসানুর শেখকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।


এ সময় হাসানুরের আর্তচিৎকারে স্থানীয় ও পরিবারের স্বজনরা দ্রুত এগিয়ে এসে রক্তাত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরবর্তীতে তাঁকে অবিলম্বে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসানুরকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর