ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৭:২৬ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচি গ্রহণ এবং উদযাপনের রূপরেখা চূড়ান্ত করতেই স্থানীয় উপজেলা প্রশাসন এই উদ্যোগ নেয়।


বুধবার (০৪ নভেম্বর ২০২৬) বেলা ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ও সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।


অনুষ্ঠিত এ সভায় আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে আয়োজিত বিভিন্ন ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির অংশ হিসেবে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দিবসের সঠিক ইতিহাস ও তাৎপর্য ছড়িয়ে দিতে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা শিক্ষণীয় ও সাংস্কৃতিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।


উক্ত প্রস্তুতিমূলক সভায় গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রোমেল হাসান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনৈতিক দল ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাসসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর