ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

হেলিকপ্টারে মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৫৮ এএম

বাগেরহাটের মোংলা ও খুলনা সফরের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হন।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলা পৌঁছাবেন। সেখানে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন এবং বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। সফর শেষে বিকেলে আবার হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।


ঘোষিত সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে আয়োজিত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সকাল সাড়ে ১০টায় বন্দরে দুটি নতুন কনটেইনার জেটির নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।


মোংলা বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন এবং বেলা ১২টা ৪৫ মিনিটে মাজার জিয়ারত করবেন সরকারপ্রধান।


পরবর্তীতে দুপুর ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়ে দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন। বেলা ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে স্পোর্টস টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৪টায় আবার হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁর তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।


প্রধানমন্ত্রীর এ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।


এ সম্পর্কিত আরো খবর