ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

দীর্ঘ প্রতীক্ষার অবসান:

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ সময় : ১০:০৩ এএম

কক্সবাজার থেকে আট শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে আনুষ্ঠানিকভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে প্রয়োজনীয় প্রশাসনিক ও পরিবেশ সংক্রান্ত সব অনুমোদন পাওয়ার পর এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামে তিনটি জাহাজ কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে।


জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সরকারের ঘোষণা অনুযায়ী গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন উন্মুক্ত হলেও নানা জটিলতায় জাহাজ ছাড়া সম্ভব হয়নি। পরবর্তীতে নৌপরিবহণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সম্মতি পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী পরিবহন শুরু হয়।


অনুমোদন পাওয়া তিন জাহাজের মোট ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ছেড়ে সেন্টমার্টিন থেকে দুপুর আড়াইটায় ফিরবে। এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ১৫ মিনিটে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা করে বিকেল সাড়ে ৩টায় দ্বীপ থেকে রওনা দেবে।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে রাতযাপন করতে পারবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক যাতায়াতের অনুমতি পাবেন। প্রত্যেক যাত্রীকে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দেওয়ার পাশাপাশি ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।


দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাতে সৈকতে আলো জ্বালানো, সাউন্ড বক্সে গান বাজানো, উচ্চ শব্দ করা কিংবা বারবিকিউ পার্টি করা যাবে না। এছাড়া কেয়াবনে প্রবেশ, সামুদ্রিক কাছিম, প্রবাল, শামুক বা ঝিনুক নষ্ট করা এবং সৈকতে বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর