ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, দুই ব্যক্তির জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৫৭ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। নিষিদ্ধ এই মাছ মজুত ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে জব্দ করা মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


অভিযান প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কুতুবের চর মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়। তিনি আরও জানান, পিরানহা দেশীয় মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি প্রজাতি। জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ, সংরক্ষণ ও বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মাছটি খাওয়ার ক্ষেত্রে মানবদেহের জন্য কোনো সরাসরি ঝুঁকি না থাকায় জব্দকৃত মাছগুলো নষ্ট না করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।


অভিযানকালে থানা পুলিশ, উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর