ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

হাসপাতালে ভর্তি

সিলেটে সফরকালে হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক


  • আপলোড সময় : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজ নির্বাচনী এলাকায় অবস্থানকালে হঠাৎ শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ এই অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় অনুষ্ঠিত হতে যাওয়া তাঁর সব পূর্বনির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক সফরসূচি বাতিল ঘোষণা করা হয়েছে।


শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে মন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান। সেখানে উপস্থিত থাকাকালে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শরীর ঝিমঝিম করার মতো অসুস্থতা অনুভব করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাঁর দিনের সব পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করে তাৎক্ষণিকভাবে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে অধিকতর উন্নত পর্যবেক্ষণ ও চিকিৎসার লক্ষ্যে তাকে দ্রুত সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।


কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মন্ত্রী মহোদয় ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে খবর পেয়ে বিকেলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান। সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রীর ঘনিষ্ঠজন ইশতিয়াক সিদ্দিকী জানান, চিকিৎসকদের সুনির্দিষ্ট পরামর্শ অনুযায়ী তাঁকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হচ্ছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় চিন্তার কিছু নেই বলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর