ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নানা আয়োজন


  • আপলোড সময় : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪১ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল হুদা'র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা প্রোকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা মজি, প্রমুখ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সুধিজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


উপজেলা সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে উপলক্ষ্যে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা, মসজিদ, মন্দির, প্যাগোডা, উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং প্রার্থনার আয়োজন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিকেলে উপজেলা পরিষদ কোর্ট চত্বর মাঠে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বনাম সাংবাদিকবৃন্দ ও উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে প্রদর্শনী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। 



এ সম্পর্কিত আরো খবর