ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচে গণমাধ্যমকর্মীদের হারিয়ে উপজেলা প্রশাসনের জয়


  • আপলোড সময় : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪৩ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে গোয়ালন্দ উপজেলা গণমাধ্যমকর্মী একাদশকে ৪-২ গোলে হারিয়ে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা একাদশ জয়লাভ করে।


শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কোর্ট চত্বর মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


হাড্ডাহাড্ডি লড়াইপূর্ণ খেলায় উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা একাদশ ৪-২ গোলে গোয়ালন্দ উপজেলা গণমাধ্যমকর্মী একাদশকে পরাজিত করে জয়ী হ‌ওয়ার গৌরব অর্জন করে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।


খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।



এ সম্পর্কিত আরো খবর