ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলনমেলা


  • আপলোড সময় : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪৭ পিএম

আর্তমানবতার সেবায় নিবেদিত পল্লী চিকিৎসকদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছিল ঈশ্বরদীর পাকশী রিসোর্ট। গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যারা রাত-দিন নিরলসভাবে কাজ করে যান, সেই চিকিৎসকেরা আজ এক ছাদের নিচে সমবেত হয়েছিলেন ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে। আনন্দ-উচ্ছ্বাস, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় আর সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মহাসমারোহে সম্পন্ন হয়েছে তাদের এই বর্ণাঢ্য বার্ষিক মিলনমেলা।


‘আর্তমানবতার সেবাই আমাদের আদর্শ’—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির আয়োজনে ‘মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৩০০ জন পল্লী চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী আলোচনা সভা, র‍্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এই মিলনমেলা সম্পন্ন হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মো. সবুজ আলী।


ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার এম আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মো. আক্কাস আলী, সহ-সভাপতি ডাক্তার মো. মির আবু আজম সিদ্দিকী, সহ-সভাপতি ডাক্তার এম সাইজুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মো. নুরে আলম দিপু এবং সহ-সাধারণ সম্পাদক ডাক্তার মো. আলী আরশাদ।


এ ছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি টিএ পান্না, সিনিয়র সাংবাদিক ও কণ্ঠশিল্পী এসএম রাজা এবং সেলিম সরদার।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কেন্দ্রীয় ও জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ডাক্তার মো. মহসিন আলম অন্যতম।


সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মো. শফিকুল ইসলাম। বর্ণাঢ্য এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাক্তার এ কে এম সামসুদ্দিন সুজন ও ডাক্তার আখের উদ্দিন।


দীর্ঘদিন পর ঈশ্বরদীর ঐতিহাসিক পাকশী রিসোর্টে একত্র হতে পেরে সারাদেশ থেকে আসা পল্লী চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আনন্দ ও গভীর সোহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে সফলভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে দিনব্যাপী মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


এ সম্পর্কিত আরো খবর