ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

শেরপুরে ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২


  • আপলোড সময় : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬ সময় : ৪:০৪ পিএম

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সুজন মিয়া (১৮) ও শিহাব (১৮) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত হোসাইন আলম ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে এবং শিহাব করিম আলীর ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি উল্টে যায়। এতে মাড়াইকলের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।


পরে স্থানীয়দের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিকুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন।


অন্যদিকে, গুরুতর আহত সুজন মিয়া ও শিহাবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই গ্রামের একজনের মৃত্যু এবং আরও দুজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । 


এ সম্পর্কিত আরো খবর