ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

কুমিল্লার কটক বাজারে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে চটপটির দোকান, ক্ষুব্ধ সচেতন মহল


  • আপলোড সময় : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬ সময় : ৬:০৩ পিএম

মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের সুরেশ গেট সংলগ্ন সীমান্তবর্তী কটক বাজার-বিবির বাজার সড়কের পাশে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে চটপটির দোকান বসানোর ঘটনা ঘটেছে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই পবিত্র স্থানে বাণিজ্যিক উদ্দেশ্যে খাবারের দোকান পরিচালনার ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।


মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্মৃতিসৌধটি কেবল একটি সাধারণ স্থাপনা নয়, বরং এটি আমাদের জাতীয় গৌরব, আত্মত্যাগ ও গৌরবময় ইতিহাসের একটি জীবন্ত প্রতীক। অথচ এমন একটি পরম সম্মানজনক ও পবিত্র স্থানে নিয়মিত চটপটির দোকান পরিচালনার মতো বেপরোয়া ঘটনা স্থানটির ঐতিহাসিক মর্যাদা ও পবিত্রতা রক্ষাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।


এলাকাবাসীর মতে, স্মৃতিসৌধের মতো একটি জাতীয় ও সংবেদনশীল স্থাপনার পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং যথাযথ পবিত্রতা ও মর্যাদা বজায় রাখা সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ ও প্রশাসনের নৈতিক দায়িত্ব। কিন্তু এখানে অবাধে খাবারের দোকান পরিচালনার ফলে প্রতিদিন সেখানে ময়লা-আবর্জনা জমে নোংরা পরিবেশের সৃষ্টি হচ্ছে। এতে স্মৃতিসৌধের চারপাশের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।


মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানিয়ে এই স্মৃতিসৌধটির পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অতি দ্রুত স্মৃতিসৌধের এই পবিত্র স্থানটি দখলমুক্ত, দোকানমুক্ত, পরিচ্ছন্ন ও স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। জাতীয় বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের যথাযথ মর্যাদা রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।


এ সম্পর্কিত আরো খবর