ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ক্যান্সারজয়ী  শিশুর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম


  • আপলোড সময় : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬ সময় : ৮:১০ পিএম

বগুড়া প্রতিনিধি 

অদম্য জেদ আর পরিবারের অক্লান্ত পরিশ্রমে মরণব্যাধি ক্যানসারকে প্রায় হারিয়ে দিয়েছে ছোট্ট এক শিশু। কিন্তু চিকিৎসাসংকট কেটে গেলেও অর্থাভাবে তার নিয়মিত ফলোআপ ও পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। চরম এই দুর্দিনে দরিদ্র পরিবারটির ত্রাতা হয়ে পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অসহায় শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহনের পাশাপাশি হাসপাতালের যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা করে দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে, সাধারণ মানুষের যেকোনো সংকটে মানবিক নেতৃত্ব সবসময় পাশে থাকে।


মাত্র চার বছর বয়সে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছিল নিশা রানী শীল। দীর্ঘ আট বছরের এক কঠিন ও দীর্ঘ লড়াইয়ের পর প্রাণঘাতী এই রোগকে অনেকটাই জয় করতে সক্ষম হয়েছে ১২ বছরের এই শিশুটি। বর্তমানে সে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলি এলাকায়। তার বাবা নেপাল কুমার শীল পেশায় একজন সাধারণ নরসুন্দর বা নাপিত এবং মা তৃষ্ণা রাণী শীল। নাপিতের অত্যন্ত সীমিত ও নুন আনতে পান্তা ফুরানো আয়ে কোনোমতে তাদের চার সদস্যের সংসার চলে। এমন চরম আর্থিক অসচ্ছলতার বাস্তবতার মাঝেই মেয়ের জীবন বাঁচানোর দীর্ঘ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বাবা নেপাল কুমার শীল।


জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেই উদ্যোগের অংশ হিসেবেই ক্যানসারে আক্রান্ত শিশু নিশার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মূলত প্রতিমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগ ও সার্বিক সহযোগিতাতেই শিশুটির জীবনরক্ষাকারী চিকিৎসা সফলভাবে শুরু হতে পেরেছিল।


সম্প্রতি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নিশার বেশ কয়েকটি অত্যন্ত জরুরি টেস্ট করার চিকিৎসকরা পরামর্শ দেন। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে ওইসব ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষার খরচ জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে। ফলশ্রুতিতে শিশুটির চিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তা দেখা দেয়। বিষয়টি স্থানীয় মাধ্যম হয়ে কোনোভাবে প্রতিমন্ত্রীর গোচরীভূত হলে তিনি কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে শিশুটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।


প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নিশার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় ব্যয়ভার বহন করা হয় এবং হাসপাতালের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দ্রুত পরীক্ষার সিরিয়াল ও অন্যান্য প্রয়োজনীয় সুব্যবস্থাও করে দেওয়া হয়। প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী ও আন্তরিক সহযোগিতায় দারুণভাবে উপকৃত হয়েছে শিশুটির পরিবার।


সাহায্য পাওয়ার পর সম্পূর্ণ আবেগাপ্লুত হয়ে নিশার বাবা নেপাল কুমার শীল গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সংসারে অভাবের কোনো শেষ নেই। চরম অনটনের কারণে মেয়ের প্রয়োজনীয় টেস্টগুলো কোনোভাবেই করাতে পারছিলাম না। এই নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলাম। পরবর্তীতে আমরা প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি অত্যন্ত আন্তরিকভাবে সব খরচের ব্যবস্থা করে দেন। আমি ও আমার পুরো পরিবার ওনার প্রতি চিরকৃতজ্ঞ।’


এ বিষয়ে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান জানান, জাতীয় নির্বাচনের আগেই ক্যানসার আক্রান্ত নিশার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো এবং সে সুস্থতার পথে রয়েছে। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপের জন্য অর্থের প্রয়োজনীয়তা এবং হাসপাতালে সিরিয়াল পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা জানতে পেরে প্রতিমন্ত্রী মহোদয় তাৎক্ষণিকভাবে পরীক্ষার সমস্ত খরচ প্রদান করেন এবং পিজি হাসপাতালে ফোন করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করেন। সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে দেশের কোনো শিশু চিকিৎসাবঞ্চিত হবে না বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


এ সম্পর্কিত আরো খবর