ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ ৪৮ ছাত্র ভর্তি হাসপাতালে


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৩৪ এএম

গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় চারিদিকে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন একের পর এক শিক্ষার্থী। দ্রুত উদ্ধার করে মোট ৪৮ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায়।


সংবাদ পেয়েই উদ্ধার কাজে নেমে পড়ে ফায়ার সার্ভিস। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টা ও স্থানীয়দের সহযোগিতায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তিনি আরও জানান, পাঁচতলা মাদরাসা ভবনটির দোতলায় এই আগুনের সূত্রপাত হয়েছিল।


মাদরাসা ভবনের যে তলাটিতে আগুন লাগে, সেখানে লাইব্রেরি অবস্থিত ছিল বলে জানিয়েছেন চিকিৎসার জন্য হাসপাতালে আসা শিক্ষার্থীরা। আগুনে লাইব্রেরির ভেতরের বইপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার পরপরই চারদিকে ঘন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। গভীর রাতে ঘুমন্ত ও অবস্থানরত শিক্ষার্থীরা হঠাৎ ধোঁয়া দেখে প্রাণ বাঁচাতে হুড়াহুড়ি করে বের হওয়ার আপ্রাণ চেষ্টা চালান। এ সময় ধোঁয়ার তীব্রতায় বেশ কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং তারা অসুস্থ হয়ে পড়েন।


হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীদের বরাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদরাসার একটি অংশে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


হাসপাতালে ভর্তি হওয়া ৪৮ জন শিক্ষার্থীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, এই আশঙ্কাজনক তিন শিক্ষার্থী হলেন ১৮ বছর বয়সী ইউসুফ, ২২ বছর বয়সী খাইরুল এবং ১৮ বছর বয়সী জোবায়ের। চিকিৎসক দল অসুস্থ বাকিদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ঘটনাটিকে কেন্দ্র করে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।


এ সম্পর্কিত আরো খবর