ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও খাল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন


সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পানি পরিষ্কার ও দূষণমুক্ত । ছবি: আকাশ জমিন

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১১:১০ এএম

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পানি পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে র‍্যালি ও খাল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়েছে। সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায়, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে শনিবার সকালে শহরের পাকাপোলমোড় থেকে একটি র‍্যালি শুরু হয়ে গার্লস স্কুল ব্রিজ গিয়ে শেষ হয়। পরে সেখানে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ।


এ-সময় উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রুপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক অর্পণ বসু, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সাবেক সভাপতি ইমরান হোসেনসহ আরো অনেকে।

শহরের মানুষদেরকে আকুল আবেদন করে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ বলেন, নিজস্ব ময়লা সঠিক স্থানে ফেলতে নিজস্ব ময়লা যদি নির্দিষ্ট স্থানে না ফেলতে পারি তাহলে ময়লা দূষণ হয় ফলে পানি দূষণের সৃষ্টি হচ্ছে। পৌরসভা কমিটির পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব আছে। আমরা বিশ্বাস করি সকলে মিলে যদি চারিদিকে পরিষ্কার রাখি আমাদেরই উপকার হবে।

তিনি আরো বলেন,বাংলাদেশ অনেক ছোট একটি দেশ কিন্তু এখানে জনসংখ্যা অনেক।এই বিপুল জনসংখ্যার প্রভাব আমাদের পরিবেশ প্রতিকূলে পড়ছে যা আমাদের নদী নালা জলাশয়ে প্রভাব ফেলছে। এজন্য আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে। এ সকল মৃতপ্রায় নদী নালা জলাশয়ে মাছ জন্মাবে যদি আমরা সচেতন হই। গত বছর লাবসা,বেতনায় অনেক জল বদ্ধতা তৈরি হয়েছিল।এটা হয়েছিল আমাদের নদীর নাব্যতা না থাকার কারণে। আমরা চেষ্টা করছি যেন আমাদের নদীতে নাব্যতা আসে পাশাপাশি আমরা সবাই যদি গ্রিন থাকি আমাদের দেশটাও গ্রিন থাকবে।


এ সম্পর্কিত আরো খবর