ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

দহগ্রাম সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিলো ভারতীয় বিএসএফ


দহগ্রাম সীমান্তে দিয়ে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। ছবি : আকাশ জমিন

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৪:০০ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দিয়ে ৫ বাংলাদেশীকে আজ দুপুরে ফিরত দিয়েছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

শনিবার(২২মার্চ) দুপুরে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী বাংলাদেশী ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২১ মার্চ) বিকালে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমারসহ ৫ জন বিএসএফের সদস্যারা। অপরদিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলীসহ ৬ জন বিজিবি সদশ্য।  আটক ৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্থান্তর করেন।


আটকৃতরা হলেন, ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৫) (তৃতীয় লিঙ্গ), আনোয়ার হোসেন সন্তান ফরিদ ইসলাম ও হৃদয় হাসান সারওয়ার নুরজাহান(২৭) (তৃতীয় লিঙ্গ),  মোয়াজ্জেম হোসেন সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি(২৭) (তৃতীয় লিঙ্গ)। তারা সকলেই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। এবং অপর দুজন হলেন, আহমাদ আলী ছেলে আদম আলী (৫০), আদম আলী স্ত্রী আমিনা বিবি (৪০) তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা।খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার বিকালে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন এর আঙ্গরপোতা বিওপি সীমান্ত ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের সময় ৬ বিএসএফ এর ওমর ক্যাম্পের টহলদল কর্তৃক আটক করেন।



রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের  কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন,ভারতীয় সীমান্ত রক্ষে বাহিনী বিএসএফের এর সাথে আলোচনার মাধ্যমে ৫ জন  বাংলাদেশীকে আজ ফেরত দেন ভারতীয় বিএসএফ।


এ সম্পর্কিত আরো খবর