ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

কটিয়াদীতে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৪:৫৬ এএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার  শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী  রেথইর কেন্দ্রীয় জামে  মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে । মসজিদের পেশ ইমাম   ঘুমিয়ে পড়লে ০২ ই এপ্রিল বুধবার  গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিন জানা যায়, কটিয়াদী -নিকলী  আঞ্চলিক সড়কের পাশে গড়ে ওঠা পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রেথইর এলাকায়  মসজিদটির সীমানা প্রাচীরের মধ্যে ইট আর সিমেন্টে দিয়ে একটি  দান বাক্স নির্মাণ করেন মসজিদ পরিচালনা কমিটি।

প্রায় শত বছর ধরে স্থানীয় ও পথচারী যানবাহনের যাত্রী সাধারণ ওই বাক্সে নানা ধরনের নিয়ত করে টাকা-পয়সা দান করে আসছেন। মসজিদের উন্নয়নকাজের জন্য কয়েক মাস অন্তর অন্তর  বাক্স থেকে দানের টাকা তুলে নিতেন মসজিদ কর্তৃপক্ষ। বুধবার রাতে অজ্ঞাতনামা চোরের দল মসজিদের দান বাক্সের তালা ভেঙে সব টাকাপয়সা নিয়ে যায়।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি  ও সাবেক কমিশনার  আলী হোসেন  জানান, যে মসজিদকে এই উপজেলার  হাজার হাজার  মানুষ ভক্তি করেন। এই পথে যাওয়ার সময় কয়েক  মিনিট দাঁড়িয়ে মসজিদের জন্য দান করে যান। সময় পেলে মুসুল্লিরা এসে ২ রাকাত নামাজ আদায় করেন এই মসজিদে।

দুঃখের বিষয় সেই কবুলিয়ত মসজিদের দানবাক্সের তালা ভেঙে চোরেরা সব টাকাপয়সা নিয়ে গেছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দান  বাক্সে লাখের বেশি টাকা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক নিয়মিত এক মুসল্লি জানান, এলাকায় মাদক সেবনকারীদের উৎপাত  বেড়েই চলেছে, মাদকদ্রব্য দেদারছে বিক্রি চলছে। রাতের বেলা মাদক সেবনকারীদের  আনাগোনা বাড়তে থাকে।  মাদকের টাকা সংগ্রহের জন্য এ কাজ করতে পারে বলে তিনি ধারণা করেন।

অত্র মসজিদের ইমাম মাওলানা গোলাম রাব্বানী বলেন, মসজিদের দান বক্সের টাকা  চুরি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ সময় চোরদের প্রতি আল্লাহর হেদায়েত কামনা করেন তিনি।

কটিয়াদী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল  ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর