ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রীর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ০৫ এপ্রিল, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন। শনিবার দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন (২৫) গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

আরএমপির দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর