ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৯:৪৭ এএম

 কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭১-এ বিখ্যাত হেমায়েত বাহিনীর লড়াকু সৈনিক আবুল হোসেন শেখ (৮৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। সে উপজেলার কুশলা ইউনিয়নের টুপুরিয়া গ্রামের মৃত আদম আলী শেখের ছেলে।

তিনি আজ (৬ এপ্রিল) রবিবার সকালে নিজ গৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন।

 পরে স্থানীয় শেখ জাকারিয়া টুপুরিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে টুপুরিয়া পশ্চিমপাড়া কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তিনি কিছু দিন যাবৎ ব্রেইন স্ট্রোক জনিত সমস্যায় ভুগিতেছিলেন। মৃত্যুকালে তিনি, তিন ছেলে, তিন মেয়ে নাতি নাতনী সহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।

আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর