ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

পাবনায় গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল সমাবেশ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:৪৪ পিএম

পাবনা প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজাবাসীর উপর ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে পাবনায় বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে পাবনা জেলা স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।


এসময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল এসে শহীদ চত্বর জনসমদ্রে পরিনত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান খান, সাংবাদিক এসএম আদনান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইউসুফ আরফান বিপ্লব, যুগ্ম-সদস্য সচিব শাওন হোসেন, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান শ্রাবণ, ছাত্র জনতার আন্দোলনে  চোখ হারানো সাজ্জাদ হোসেন অনিক, পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এমএইচ অনিকসহ প্রমুখ।


বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিন স্বাধীনের জন্য মুসলিম ঐক্যে এবং জিহাদের জন্য ডাক দেওয়া হয়। বিভিন্ন স্কুল ও কলেজের সহস্রাধিক শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর