ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

অল্পের জন্য রক্ষা পেলেন ১৫ পুলিশ সদস্য


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ১০:৩৬ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে হাঁড়িভাঙ্গা মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজন পুলিশ সদস্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ সদর উপজেলার হাঁড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক সোহানকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই রফিকুল ইসলাম, এসআই আবু বক্কর, এএসআই মহেশ, নায়েক শাখাওয়াত, নায়েক রাহিনুল, কনস্টেবল সাইফুল, মানিক, সবুজ ও মোজাম্মেল, নয়ন, জাফর (গাড়ি চালক), লুৎফর, শাহাদাৎ, ইলিয়াস, মোস্তফা।স্থানীয়রা জানান, সকালে লালমনিরহাট জেলা পুলিশ লাইন থেকে ছেড়ে আসা গাড়িটি ১৫ পুলিশ সদস্য নিয়ে সিন্দুরমতি মেলার উদ্দেশে রওনা করে। গাড়িটি হাঁড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১৫ পুলিশ সদস্য আহত হয়।

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী  বলেন, সড়ক দুর্ঘটনায় ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর