ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ৪:৪৬ এএম

পটুয়াখালী প্রতিনিধি

 পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের কলেজপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ৫টি স্টেশনারি ও ফলের দোকান, ১টি মুদি দোকান, ১টি খাবারের হোটেল, ১টি চায়ের দোকান, ১টি সেলুন ও ১টি টিকিট কাউন্টার।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।


এ সম্পর্কিত আরো খবর