ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বাঁশখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ১২:১৩ এএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই এই প্রতিপাদ্যকে সামনে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ও দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাঁশখালী আদালত ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবস ও জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুশান্ত প্রসাদ চাকমা।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম, বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছার, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মনিরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আবু নাছের, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অসিমা দেবী, অ্যাড. মুজিবুল হক, অ্যাড. তকসিমুল গণি ইমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার প্রমুখ।'

এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সাধারণ মানুষ যাতে বিচার বঞ্চিত না হয় সেজন্য কাজ করছে চৌকি আদালত লিগ্যাল এইড। লিগ্যাল এইড অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা পেতে ভূমিকা রাখছে। আপোষে বিরোধ মীমাংসা করায় একদিকে আদালতের মামলা জটের শঙ্কা কমছে, অন্যদিকে দ্রুত সমাধান পাচ্ছে ভুক্তভোগীরা।'

সভায় বক্তারা আরও বলেন, ‘দরিদ্র মানুষ তার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। তাদের সব ধরনের আইনি সহায়তা দিতে সরকার তাদের পাশে আছে। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে দিবসটি সার্থক হবে।'#

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর