ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পারিবারিক দ্বন্দ্বঃ বিষপানে রোহিঙ্গা নারীর আত্মহত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫ সময় : ৯:১৬ এএম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন এক রোহিঙ্গা নারী। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত নুর কলিমা (২০) ক্যাম্পের এফসিএন-২৭২৫৯৩ নম্বর নিবন্ধিত বাসিন্দা এবং ডি ব্লকের বাসিন্দা বশির আহমদের মেয়ে।

 ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে নুর কলিমা রাতে নিজ শেডে বিষপান করেন। পরে আশপাশের রোহিঙ্গারা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ক্যাম্পের পাশে জিকে হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন দে হাসপাতালে গিয়ে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ বলছে, ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর