ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নাটোরে পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে গেছে। এ ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি একই এলাকার হযরত আলীর ছেলে।


রোববার (১ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৮-৯ জন জেলে একটি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জহুরুল ইসলাম নিখোঁজ হন।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, রাত পর্যন্ত নিখোঁজ জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে সকাল থেকে উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ের কারণে নৌকাটি ডুবে গেছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর