ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মোহনগঞ্জে নিষিদ্ধ জালের গুদামে অভিযান


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:১৫ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের সুতা পট্টিতে ‘আরাফ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে প্রশাসন। গুদাম মালিক আকাশ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৩০টি চায়না দুয়ারি ও ১১৮টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল উপজেলা চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ ও থানার কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে ছিলেন। জানা গেছে, এসব জালের বাজারমূল্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা। নিষিদ্ধ এই জালগুলো মাছের পোনাসহ ছোট মাছ নিধনে ব্যবহৃত হয়, যা দেশের দেশীয় মাছের প্রজাতি ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহার করে জলজ সম্পদ ধ্বংস করা হচ্ছে। দেশীয় মাছের প্রজাতি বিলুপ্ত হওয়ার মুখে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

উল্লেখ্য, বাংলাদেশে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ। এগুলোর ব্যবহার ও বিপণন দণ্ডনীয় অপরাধ। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের প্রয়োজন রয়েছে।

আকাশজমিন/আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর