ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নেত্রকোনায় জেলা আ’ লীগের সাধারণ সম্পাদকসহ ৩৩ জনের বিরুদ্ধে নতুন মামলা


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৩:৪৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধিঃ

বিএনপির কর্মসূচিতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা সৃষ্টির অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন (ভিপি লিটন) ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ৩৩ জনের বিরুদ্ধে নতুন আরেকটি মামলা দায়ের হয়েছে। 

শুক্রবার সকালে জেলা শহরের পশ্চিম চকপাড়া গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ওই ৩৩ জন ছাড়াও অজ্ঞাত আরও ১০০-১২০ জন আসামীর কথা উল্লেখ করা হয়েছে। মামলার পরপরই শ্রমিক নেতা সাইফুল ইসলামকে তার ইসলামপুর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ৩০ মে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা শহরের ছোটবাজারে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা চলাকালে শামছুর রহমান লিটন ও সাইফুল ইসলামের নেতৃত্বে অন্যান্য আসামীরা হামলা, রাস্তায় টায়ার জে¦লে আগুন ধরিয়ে দেয়াসহ যানবাহন ভাংচুর ও ত্রাস সৃষ্টি করেন। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলা রজু ও শ্রমিক নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্ত আসামীরা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

জানা গেছে, আগামী ২০ জুন জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবারও সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর