ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

উল্লাপাড়ায় ট্রাকের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা, চাল‌কের সহকা‌রীর মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৭:৫৮ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের সামনের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা, চাল‌কের সহকা‌রীর মৃত্যু। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ। রোববার (১৫ জুন) সকালে এ দুর্ঘটনাটি ঘ‌টে, নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায়। নিহত ব‌্যক্তি হলেন, চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৫)।




হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ বলেন, “সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী একটি আম বোঝাই ট্রাক নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাার পাশে গাছে সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই চালকের সহকারীর ভাগ্নে মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয় এবং আরেকজন আহত হন।”

আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে। আর নিহতের মরদেহ ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি থানায় রাখা হয়েছে।

 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর