ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার

নেত্রকোনায় গোয়ালঘর থেকে শিশুর রক্তাক্ত লাশ


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৯:২৬ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে মদন থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শিশুর নাম সৌরভ (৬)। সে ওই গ্রামের শফিউল্লার ছেলে।


সূত্রে জানা গেছে, শিশু সৌরভ দেওসহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের মতো সোমবার সকালে সে পাশের বাড়ির জনৈকা গৃহ শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় আবার এক দোকানদারের কাছ থেকে জিনিসও কিনতে যায়। কিন্তু ওই দোকান থেকে ফেরার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকেন। পরে দোকানের পাশেই জনৈক বনার চৌধুরী তার গোয়াল ঘরে শিশুটির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে লাশটি উদ্ধার করে। বনার চৌধুরী বলেন, ‘আমি গোয়াল ঘর পরিষ্কার করে গিয়ে দেখি শিশুটি পড়ে আছে। তার শরীরে রক্তমাখা থাকায় চিৎকার শুরু করি। তখন প্রতিবেশী এগিয়ে আসেন।’ শিশুটির বাবা শফিউল্লাহ বলেন, ‘এলাকায় আমার কোনো শত্রু আছে বলে জানি না। কে বা কারা আমার ছেলেকে কেউ হত্যা করেছে বুঝতে পারছি না।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। শিশুটির অভিভাবকদের মতামত বুঝে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ #

 

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর